শাবিতে ভর্তির আবেদন শুরু ১৬ অক্টোবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন ১৬ অক্টোবর শুরু হবে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
রোববার এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসাইন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক রেজা সেলিম, অধ্যাপত মুশতাক আহমেদ, অধ্যাপক আখতারুল ইসলাম প্রমুখ।
