ঠাকুরগাঁওয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদরে নদীতে পড়ে নিখোঁজের একদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টাঙ্গন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচ থেকে নরেনের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ইন্সপেক্টর ফসির উদ্দিন।
নরেন উপজেলার জগন্নাথপুর আদিবাসী পাড়ার বাসিন্দা।
ফসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে টাঙ্গন নদীর ফেসরাডাঙ্গী সেতুর নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন নরেন। রোববার রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
