২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মক্তবের শিক্ষক খুন

চাঁদপুরের কচুয়ায় এক মক্তবের শিক্ষককে ছুরি মেরে হত‌্যা করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার সকালে উপজেলার বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামে এ হত‌্যাকাণ্ড ঘটে বলে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তফা জানান।

নিহত শাহ আলম (৭০) স্থানীয় ওই মক্তবে আরবি পড়াতেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি নামে ২০ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মোস্তফা জানান, ভোর ৬টার দিকে মক্তবে ছেলে-মেয়েদের আরবি পড়াচ্ছিলেন শাহ আলম। এ সময় রনি ভেতর ঢুকে তার পেটে ছুরি মারে।

পরে স্থানীয়রা শাহ আলমকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই মোস্তফা জানান, আটক রনি ওই এলাকার শাহজাহান ক্বারীর ছেলে। শাহ আলমের সঙ্গে তাদের ‘পুরনো শত্রুতা’ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।