জামালপুরে অটোরিকশা চালক ‘খুন’
জামালপুরের সরিষাবাড়িতে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরিষাবাড়ি থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার সকালে উপজেলার
ঝালুপাড়া সেতু এলাকা থেকে লাইজু মিয়া নামের ২৮ বছর বয়সী ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
“গলায় দড়ি প্যাঁচানো দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করেছে খুনিরা।”
ওসি জানান, লাইজুর অটোরিকশাটি ঘটনাস্থলের পাশের রাস্তায় পাওয়া গেছে।
তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাইজু সরিষাবাড়ির বগারপাড় গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
