২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2016, 01:38 PM

Updated : 20 Aug 2022, 01:48 PM

শুক্রবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠী এলাকা থেকে ৩০ বছর বয়সী শামীম মুন্সীর লাশ উদ্ধার করা হয় বলে বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান।

শামীম কৃষ্ণকাঠী গ্রামের হামিদ মুন্সীর ছেলে। কৃষ্ণকাঠী সমিতির ঘর নামের একটি দোকান চালাতেন তিনি।

ওসি আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন দোকান বন্ধ করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন শামীম। বৃহস্পতিবার রাতে ফিরতে দেড়ি করায় বাড়ির লোকজন তার খবর নিতে মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পায়। পরে আশপাশে খোঁজাখঁজি করলেও শামীমকে পাওয়া যায়নি।

সকালে বাড়ির পাশে তালুকদারের মাছের ঘেরের কাছাকাছি এলাকায় শামীমের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। শামীমের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল কি না তা তদন্ত করে দেখা হবে।