২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় আ.লীগ নেতার হাতে বড় ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাপড় শুকানো নিয়ে বিতণ্ডারর জেরে টেটার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

নিহত ইদ্রিস মিয়া (৬০) উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  ও ইদ্রিসের ছোট ভাই নবীন মিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কেবল তারে কাপড় শুকানো নিয়ে নবীন মিয়ার সঙ্গে ইদ্রিস মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবীন ধারাল টেটা দিয়ে ইদ্রিসের গলার নিচে আঘাত করেন।

“স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”