২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল চালু

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ফের শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2016, 04:46 PM

Updated : 20 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার মো. মোয়াজ্জুল হক।

ভোর সোয়া ৫টায় মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে একটি সিমেন্ট বোঝাই ট্রেন লাইনচ্যুত হলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

জংশন মাস্টার মোয়াজ্জুল বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রেন সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ভোর সোয়া ৫টায় শাহজীবাজার রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

“বিকাল সোয়া ৩টা নাগাদ রেল যোগাযোগ আবার শুরু হয়। রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় মেরামতে ১০ ঘণ্টা সময় লেগে যায়।”

এ সময় ঢাকামুখী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে ও জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে বলে তিনি জানান।

পুরনো খবর:

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল বন্ধ