সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানান শায়েস্তাগঞ্জ জংশনের মাস্টার মো. মোয়াজ্জুল হক।
বিকাল ৫টা নাগাদ লাইন চালু হতে পারে।
জংশন মাস্টার মোয়াজ্জুল বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রেন সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শাহজীবাজার রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।
“বিকাল ৫টা নাগাদ লাইন চালু হতে পারে। তবে লাইনচ্যুত বগিগুলো ইতোমধ্যেই সরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।”
ঢাকামুখী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে ও জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়েছে বলে তিনি জানান।
