হবিগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের বাহুবলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিজুরী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাহুবল থানার ওসি মনিরুজ্জামান জানান।
নিহতরা হলেন- বাহুবলের ভাটপাড়া গ্রামের জেবু মিয়া (২৫) ও খালিক (২৭)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মনিরুজ্জামান জানান, জেবু ও খালিক মোটরসাইকেলে করে বাহুবলের দীগম্বর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যুে হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
