টঙ্গীতে ডিবি পরিচয়ে টাকা লুটের অভিযোগ
গাজীপুর নগরীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর এক লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জয়নাল টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকার মুদি ব্যবসায়ী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে বোর্ডবাজার শাখা ইসলামী ব্যাংক থেকে নগদ এক লাখ টাকা তুলে তিনি ঢাকাগামী ‘অনাবিল পরিবহনের’ একটি বাসে উঠে টঙ্গীর উদ্দেশে রওনা হন।
“বাসটি তারগাছ এলাকায় পৌঁছলে কালো একটি মাইক্রোবাসযোগে আসা ডিবি পুলিশের পোশাক পরা অস্ত্র হাতে একদল লোক বাসটির গতিরোধ করে।”
তিনি বলেন, পরে তারা তাকে জেএমবি সদস্য বলে বাস থেকে নামিয়ে চোখ বেঁধে ফেলে এবং তার সঙ্গে থাকা নগদ এক লাশ ১৫শ টাকা এবং দামি মোবাইল ফোন সেট লুটে নিয়ে আশুলিয়া সড়কের তুরাগ ধউর এলাকায় ছেড়ে দেয়।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালকদার জানান, ওই ঘটনায় বুধবার রাত ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
