২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ২ যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 04:07 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

বুধবার বেলা ২টার দিকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া।

আটকরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৬) ও কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার ইসলামপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার (২৫)।

এসআই মানস বলেন, দুজনেই বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার ঢাকাগামী ফ্লাইটের যাত্রী ছিলেন।বিমানবন্দরের ব্যাগ ও লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহজনক কিছু থাকার বিষয়টি নিশ্চিত হলে নিরাপত্তা কর্মীরা পুলিশে খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করে ব্যাগ তল্লাশির সময় পাউডারের কৌটার ভিতর পলিথিনে মোড়ানো এক হাজার ৯৯০ ইয়াবা উদ্ধার করে।”