ময়মনসিংহে ৩ সহোদরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে তিন সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ত্রিশাল উপজেলার ছলিমপুর গ্রামের আব্দুল লতিফ।
আদালত পুলিশের পরিদর্শক মো. নওজেস আলী জানান, বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসমিরা হলেন- ছলিমপুর গ্রামের আক্কেছ আলী (৭০), নূরুল ইসলাম (৬৮) ও নুর মোহাম্মদ (৬৫)।
মামলার নথি থেকে জানা যায়, এ তিন সহোদর ১৯৭১ সালে একাধিক হত্যা, লুতরাজ, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধ করেছেন।
বাদীর ভাইকে হত্যা এবং বোনকে ধর্ষণ করার সুনিদিষ্ট অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বাদীর আইনজীবী নজরুল ইসলাম চুন্নু জানান।
