নওগাঁয় দুদকের হাতে কাস্টমস কর্মচারী গ্রেপ্তার
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নওগাঁ কাস্টমস অফিসের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক।
গ্রেপ্তার এম এম জাহাঙ্গীর আলম যশোরের অভয়নগর থানার নউলি গ্রামের সুলতান আহমদ মল্লিকের ছেলে। তিনি নওগাঁ কাস্টমসের অফিসের সহকারী।
রোববার বিকালে নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান।
তিনি বলেন, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম কাস্টমসে অফিস সহকারী থাকাকালে অবৈধভাবে প্রায় কোটি টাকা অর্জনের অভিযোগে দুদক একটি মামলা করে। এই মামলায় পুলিশের সহযোগিতায় দুদক খুলনার সহকারী পরিচালক এসএম শামিম ইকবাল তাকে গ্রেপ্তার করে।
