২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গাঁজাসহ ভাই-বোন গ্রেপ্তার

গাজীপুরে টঙ্গী থেকে ১০ কেজি গাঁজাসহ এক নারী ও তার সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 11:03 AM

Updated : 20 Aug 2022, 01:44 PM

রোববার কেরানীরটেকের বস্তিতে এ অভিযান চালানো হয় বলে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১ এর অতিরিক্ত সুপারিনটেনডেন্ট কানিজ হোসেন জাহান জানান।

গ্রেপ্তাররা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার মৃত আলী হোসেনের মেয়ে জরিনা বেগম (৪৫) ও ছেলে মো. নাসিম (২৬)।

কানিজ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৭টার দিকে তার নেতৃতে কেরানীরটেকের বস্তিতে অভিযান চারানো হয়। পরে সেখান থেকে নাসিম ও তার বোন জরিনা বেগমকে আটক এবং তাদের বসত ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন এই এলাকায় গাঁজার ব্যাবসা করে আসছেন বলে জানা গেছে। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে বলে জানান কানিজ।