২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই বাসের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

শনিবার বিকালে উপজেলার বড় খোচাবাড়ী এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা।

আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসক শওকত হোসেন জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়।