২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অবৈধ পাথর উত্তোলন সরঞ্জাম ধ্বংস

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 07:14 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

শনিবার উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নির ঘাট এলাকায় অভিযান চালানো হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায়।

বিজিবি-৭-এর নবীনগর বিওপি ক্যাম্পের সুবেদার মোবাশ্বের খান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল একটি চক্র। সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়ের নেতৃত্বে বিজিবি-পুলিশ সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়।

“এ সময় সাতটি স্যালো মেশিনসহ ছোট-বড় ১৫টি নৌকা ও পাথর উত্তোলনের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। বিকালে সেগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। এছাড়া আটক ২৪ পাথর শ্রমিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

মিল্টন চন্দ্র বলেন, ২০১০ সালের বালু-মাটি ব্যবস্থাপনা আইনে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা ও ইঞ্জিন ধ্বংস করা হয়েছে। জব্দ করা নৌকার চার মালিকে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে।