২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর বাগমারায় কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 03:16 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

শনিবার সকালে উপজেলার আউচপাড়া ইউনিয়নের শিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তহমিনা খাতুন (২৭) ওই গ্রামের আবেদ আলীর ছেলে মিঠুর স্ত্রী।

ঘটনার পর এলাকাবাসী মিঠুকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে।

বাগমারার হাটগাঙ্গপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাইমুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে সকাল ১০টার দিকে দিকে মিঠুর সঙ্গে তাহমিনার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে মিঠু কোদাল দিয়ে তার স্ত্রীর ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।”

এসআই নাইমুল জানান, ঘটনার পর পালানোর সময় এলাকাবাসী মিঠুকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ মিঠুকে আটক করে থানা নিয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে, বলেন নাইমুল।