২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু 

গোপালগঞ্জে সদরে ট্রলি উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

শুক্রবার দুপুরে উপজেলার মানিকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান।

নিহত বিল্লাল সিকদার (২০) সদর উপজেলার মানিকদাহ গ্রামের ওয়াজেদ সিকদারের ছেলে।

আহত রতনকে (২২) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তিনি ও বিল্লাল ট্রলিতে করে বালু নিয়ে  মনিকদাহ থেকে গোপালগঞ্জের দিকে যচ্ছিলেন। পথে ট্রলিটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার  পর ট্রলির চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।