২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গ্রেপ্তার ‘জেএমবি’ হারুন রিমান্ডে

ফেনীতে হত্যা মামলার আসামি ‘জেএমবি সদস্য’ আবু ওবায়াদা হারুনকে জিজ্ঞাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।  

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ধ্রুব জ্যোতি পালের আদালত তার রিমান্ড আবেদন মঞ্জুর করে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক (তদন্ত) নজিবুল ইসলাম।

তিনি বলেন, হারুনকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, ফেনীর সোনাগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নূর হোসেন শিপন নামের এক যুবককে হত্যার মামলায় সোমবার রাতে হারুনকে গ্রেপ্তার করা হয়।

“মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় আদালতে। হারুনের বিরুদ্ধে তিনটি হত্যা, একটি বিস্ফোরক ও একটি ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।”

২০০১ সালে সিলেট শহরে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের বিস্ফোরক মামলায়ও হারুনের নাম রয়েছে বলে জানান তিনি।

হারুন সোনাগাজীর উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের আবু তৈয়ব ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।

পুরনো খবর:

ফেনীতে হত্যা মামলার আসামি ‘জেএমবি’ সদস্য কারাগারে