২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যা মামলার আসামি ‘জেএমবি’ সদস্য কারাগারে

ফেনীতে হত্যা মামলার আসামি এক জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

গ্রেপ্তার আবু ওবায়াদা হারুন সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের আবু তৈয়ব ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ধ্রুব জ্যোতি পালের আদালতে হাজির করে রিমাণ্ড আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত বুধবার শুনানির দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দয়।

সোমবার রাতে শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনাগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরচান্দিয়া এলাকায় নির্বাচনী সহিংসতায় নূর হোসেন শিপন নামের এক যুবককে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

হারুনের বিরুদ্ধে তিনটি হত্যা, একটি বিস্ফোরক ও একটি ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি জানান, ২০০১ সালে সিলেট শহরে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায়ও হারুনের নাম রয়েছে।

এর আগে ৩০ অগাস্ট ‘জঙ্গি’ হারুনের ছোট ভাই ‘জেএমবি’ সদস্য হাফেজ আবু দাউদকে সোনাগাজী থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।