২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 04:06 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান জানান।

নিহতরা হলেন, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুছ আলী  (৩০) ও দশহাল গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহীদ (৩২)।

এ দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে বেলা আড়াইটার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

ওসি আতাউর বলেন, বেলা দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক দিয়ে মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শহীদের।