২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ৩ শিবিরকর্মী আটক

দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার এক মেস থেকে সাতটি ককটেলসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 02:24 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার রাতে শহরের পশ্চিম রামনগরের মানিকপীর স্কুলপাড়ার মেস থেকে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

আটককৃতরা হলেন - দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লিয়াকত আলীর ছেলে শরিফুজ্জামান (২০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরইল গ্রামের এনামুল হকের ছেলে আতিকুর রহমান আতিক (২০) ও নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ মটকপুর গ্রামের কাশেম আলীর ছেলে বাদশা আলমগীর (২১)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন শিবিরকর্মী মেসে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ অভিযান চালিয়ে সাতটি ককটেল ও বিভিন্ন জিহাদি বইসহ তাদের আটক করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।