২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক মামলায় খুলনায় ২ জনের যাবজ্জীবন

মাদক রাখার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

জেলা দায়রা জজ এস এম সোলায়মমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন যশোরের মণিরামপুরের কাদের হোসেন দফাদার (৫২) ও আবুল কাশেম (৪৫)। তারা দুজনই পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল খুলনার রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মটরসাইকেলে কৌশলে লুকানো অবস্থায় ১৩ লিটার ফেন্সিডিলসহ কাদের ও কাশেমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ

পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। একই বছরের ৩১মে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।