২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস খাদে, নিহত ২

গোপালগঞ্জে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১৫ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 02:35 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নড়াইল থেকে মাওয়াগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা নষ্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়।

“এ সময় বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

ওসি জানান, দুর্ঘটনার পর মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় রাখা হয়েছে।