মিয়ানমারের দুই নারী ইয়াবাসহ টেকনাফে আটক
কক্সবাজারের টেকনাফে আট হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে বিজিবি।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নেটং পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান।
আটক দুজন হলেন- গুলশার বেগম (৪৫) ও হোসনে আরা (৩৫)।
মেজর রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। নেটং পাড়া সংলগ্ন হ্যাচারি খাল দিয়ে মিয়ানমার থেকে দুই নারীকে আসতে দেখে তাদের থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় তাদের জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা আট হাজার ৫৮টি ইয়াবা পাওয়া যায়। এসব নেশার বাড়ির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা বলে মেজর রাসেল জানান।
