গাইবান্ধায় চালককে গলাকেটে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুরে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি মো. ফরহাদ ইমরুল কায়েস জানান।
নিহত মোস্তাফিজার রহমান (৪৬) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মফিজল ইসলামের ছেলে। তার লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ওসি ফরহাদ বলেন, রাত ৮টার দিকে মোস্তাফিজার ৩/৪ জন যাত্রী নিয়ে উপজেলার গাছুরবাজার থেকে ভাতগ্রামে যাচ্ছিলেন। পথে ওই যাত্রীরা রিকশাটি থামিয়ে তাকে গলাকেটে পালিয়ে যায়।
এ সময় মোস্তাফিজারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গাইবান্ধা সদর হাসপাতালে নেয় গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতা না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তিনি।
