ধর্ষণের দায়ে গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন
প্রায় আট বছর আগে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গাইবান্ধার একটি আদালত।
সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।
দণ্ডিত মোশাররফ হোসেন (৩৮) সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের মো. ছামছুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম মুহিবুল হক সরকার মোহন জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর রাতে মোশাররফ হোসেন সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের এক কিশোরীকে ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরদিন কিশোরীর বাবা মোশাররফকে আসামিকে করে একটি মামলা দায়ের করেন।
রায়ে মোশাররফকে ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও তিন মাসের কারাবাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
