২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে হত্যা

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাসুরের বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 03:57 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

উপজেলার পইরবাড়ি গ্রাম থেকে সোমবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম।

নিহত মুসলিমা বেগম (৩৭) ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

ওসি বলেন, আব্দুর রহিমের সঙ্গে বড় ভাই নইম উদ্দীনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে রোববার রাতে আব্দুর রহিমের স্ত্রী মুসলিমা বেগমকে লাথি মারেন নইম। এতে ঘটনাস্থলেই মারা যান আট মাসের অন্তঃস্বত্ত্বা মুসলিমা।

খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে একটি হত্যা করেছেন।