গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া।
এরা হল ওই গ্রামের গুরুপদ মণ্ডলের মেয়ে সেতু মণ্ডল ও মনোরঞ্জন বিশ্বাসের মেয়ে ভাবনা বিশ্বাস (৬)।
আশু মিয়া বলেন, দুপুরে বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু দুটি। পরে তাদের পরিবার পানি থেকে লাশ উদ্ধার করে।
