পাবনায় নারীকে গলা কেটে হত্যা
পাবনার আটঘরিয়ায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার সকালে আটঘরিয়া পৌরসভার কলেজ পাড়ার একটি কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ।
নিহত সালমা খাতুন (৩০) ওই এলাকার নিজাম উদ্দিনের মেয়ে।
ওসি ফারুক বলেন, উপজেলার সঞ্জয়পুর গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় সালমার। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন।
“শনিবার রাত ৮টার পর সালমা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজিররোববার সকালে বাড়ির পাশে কলা বাগানে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
