২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত, অবরোধ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উমপাড়া বটতলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান।

নিহত শুকুর আলী (৭০) উপজেলার পাকিরা পাড়া গ্রামের কুব্বত আলীর ছেলে।

এ দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ ও পাঁচটি বাস ভাংচুর করে। এতে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

পরে ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ সাহায্য দিলে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম মোর্শেদ বলেন, শুকুর আলীর ষোলঘর বাজারে আসার জন্য বটতলা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময়  মাওয়া থেকে ঢাকাগামী ডিএম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪৮৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।