২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়া ঘাটে পারাপারে অপেক্ষা

রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি বন্ধ থাকায় পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 03:52 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার ঘাটে আট শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া বিআইডব্লিউটিসির উপ সহকারী প্রকৌশলী শাহ আলম।

নদী ভাঙনের কারণে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর ঘাটটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ২ নম্বর ঘাটটি ১১ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকায় দুটি ঘাট দিয়ে যান পারাপার করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহ আলম বলেন, ট্রাক পারাপার বন্ধ থাকলেও দুটি ঘাট দিয়ে পারাপার করায় ঘাটে চাপ বেড়েছে। আট শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ছে বলে জানান তিনি।