২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শিশুকে আছড়ে মারার অভিযোগ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুছেলেকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার সকালে উপজেলার ঘাগরা গ্রামে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ছয় মাসের শিশুছেলের লাশ উদ্ধার করে বলে জানান আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ।

শিশু রায়হানের বাবা একই উপজেলার গিটুয়ারী গ্রামের সেকুল মিয়া (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেকুল মিয়ার সঙ্গে তার স্ত্রী মদিনা আক্তারের দাম্পত্য কলহ চলে আসছিল। এর জেরে বেশ কিছুদিন ধরে মদিনা ছেলেকে নিয়ে বাবার বাড়ি ঘাগরা গ্রামে থাকছিলেন।

“ঈদ উপলক্ষে সেকুল শ্বশুরবাড়ি গিয়ে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে মাটিতে আছাড় মারলে ঘটনাস্থলেই মারা যায়।”

সেকুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি ফারুক।