মাগুরায় দুই ছাত্রীর ‘আত্মহত্যা’
মাগুরায় ‘অশ্লীল এসএমএসে অপমানিত হয়ে’ এক স্কুলছাত্রী ও ‘মায়ের ওপর অভিমান’ করে এক কলেজছাত্রীর অত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ও দুপুরে মাগুরা সদর উপজেলায় এ দুটি ঘটনা ঘটে বলে জানান সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়।
তিনি বলেন, সদর উপজেলার সান্দালক্ষ্মীপুর স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী শুক্রবার সকালে গলায় ওড়নার ফাঁস দিয়ে অত্মহত্যা করেছে। সাব্বির নামে এক সহপাঠীর অশ্লীল এসএমএসে অপমানিত হয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।
“একই দিন দুপুরে ঢাকার লালমাটিয়া মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাম্মি ইসলাম ঐশী তার মায়ের ওপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের দাবি।”
ঐশীর মা মাগুরা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন ইসলাম।
ঘটনা দুটি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুদর্শন রায়।
