সুন্দরবনে জেলে অপহরণের খবরে অভিযানে কোস্টগার্ড
পশ্চিম সুন্দরবনের দুধমুখী ভাইজোড়া খাল থেকে অন্তত ১০ জেলেকে অপহরণের খবর পেয়ে অভিযানে নেমেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে খবর পান বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম ফরিদউজ্জামান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে দুই দফায় অন্তত ১০ জেলেকে অপহরণ করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই অপহৃতদের উদ্ধারের জন্য কোস্টগার্ড অভিযান শুরু করেছে।
অপহৃতদের বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তিনি জানান।
