২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

রয়টার্স

শেরপুর প্রতিনিধি

রয়টার্স

Published : 15 Sep 2016, 07:13 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার উপজেলার চাঁদগাঁও গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন।

নিহত মনিকা বেগম উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গার্মেন্টস কর্মী রাকিবুল হাসান রাকিবের স্ত্রী।

ঈদ উপলক্ষে মনিকার নানা বাড়ি চাঁদগাঁওয়ে বেড়াতে গিয়েছিল তারা। ঘটনার পর থেকে রাকিব পলাতক বলে জানান এসআই।

এসআই গিয়াস বলেন, ওই গৃহবধূর মুখে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।