২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

নওগাঁর আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার ওই গৃহবধূ বাদী হয়ে একটি মামলা করেন বলে জানান আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ।

গ্রেপ্তার আমজাদ হোসেন (৪৫) উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ওসি বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার রাতে আমজাদ ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন।

“এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে আমজাদকে আটক থানায় খবর দেয়।”