২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেটকার উল্টে দুই যুবকের মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান। 

নিহতরা হলেন- আলী (৩৮) ও পলাশ (৩৫)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত রাজু (৩৫) ঢাকার ঢাকার লালবাগে থাকেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেরাবাড়ি এলাকায় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়।

“এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।”  

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।