২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে গাড়ির ধাক্কা, আহত ৬ পুলিশ

ঝিনাইদহে গাছের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লেগে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 01:54 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বৃহস্পতিবার সকালে শহরের ধোপাঘাটা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান।

আহতরা হলেন- ঝিনাইদহ সদর থানার এ এস আই খবির হোসেন, কনস্টেবল আমিনুল ইসলাম, রেজা হাসান, রিয়াজ উদ্দিন, জাবেদ আলী ও গাড়ির চালক শহীদ হাসান।

তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার বলেন, সকালে শহরের টার্মিনাল এলাকার দায়িত্ব শেষে পুলিশের ওই গাড়ি থানায় ফিরছিল।

“পথে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। এতে ছয়জন আহত হন।”

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয় বলে গোপিনাথ কানজিলাল জানান।