বরিশালে বিধবাকে কুপিয়ে হত্যা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক হিন্দু বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খ্রিস্টান ধর্মের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাকাল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম।
নিহত উষা বাড়ৈ (৪৫) ওই গ্রামের সত্যরঞ্জন বাড়ৈর স্ত্রী ছিলেন।
আটক রেমন ঢালি (৫০) খ্রিস্টান ধর্মাবলম্বী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বাকাল গ্রামের একই পাড়ার বাসিন্দা উষা ও রেমনের মধ্যে বিরোধ ছিল। বুধবার সন্ধ্যায় তাদের কথা কাটাকাটি হয়।
“পরে নিজ বাড়িতে উষার লাশ দেখতে পায় স্থানীয়রা। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
খুনি সন্দেহে নিহতের বাড়ি থেকেই স্থানীয়রা রেমনকে আটক করে পুলিশে দেয় বলে জানান ওসি মনিরুল।
