ট্যাম্পাকোর অগ্নিকাণ্ডে আহতের তথ্যে গরমিল
টঙ্গীর বিসিক নগরীতে ট্যাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডে একাধিক স্থান থেকে নিহত ও নিখোঁজের একই তথ্য পাওয়া গেলেও আহতের তথ্য ভিন্ন।
শনিবারের ওই ঘটনায় এ পর্যন্ত মৃত ৩৪ ও নিখোঁজ ১০ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কিন্তু আহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তিন রকম তথ্য পাওয়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে।
তাদের রেজিস্টারেও ওই তথ্য লেখা রয়েছে বলে জানান তিনি।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান, তাদের নেওয়া তথ্যে নিহত ৩৪ জন, আহত ৪২ জন এবং নিখোঁজ ১০ জন।
এছাড়া এ ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, ট্যাম্পাকোতে নিহত ও নিখোঁজের তথ্য আগের মতোই রয়েছে। আহত ৪৭ জন।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীর পূর্ব আরিচপুর এলাকায় ট্যাম্পাকো ফয়েলসে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে কারখানার ববন ধসে পড়ে। রোববার বিকাল থেকে ধ্বংসস্তূপ আপসারন ও উদ্ধার কাজ শুরু হয়। সোমবার থেকে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবহিনী। ঈদের দিনও উদ্ধার কাজ অব্যাহত ছিল।
