২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় লন্ডন প্রবাসী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বুধবার চাঁন গ্রামে নিজ বাড়িতে মায়ারুন বেগমের (৫৭) লাশ পাওয়া যায়। তিনি লন্ডন প্রবাসী হাজী ফাতির আলীর স্ত্রী। 

বড়লেখা থানার ওসি মো. শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসতঘরে বিছানায় তার লাশ পড়েছিল। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পুত্রবধূ ফাহিমাকে (২৩) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মায়ারুনের আত্মীয় মিজানুর রহমান বলেন, মায়ারুন বেগম স্বামী ও সন্তানসহ লন্ডনে বসবাস করেন। গত রমজানে দেশে এসে ছোট ছেলেকে বিয়ে দেন। বিয়ের পর ছেলে বউ রেখে লন্ডন চলে যান। কিছুদিন পর মায়ারুন বেগমেরও লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

মায়ারুন বেগমের মৃত্যুর খবরে তার স্বামী-সন্তানরা লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানান তিনি।