২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় এক পরিবারের ৩ জন নিহত

ঠাকুরগাঁও সদরে পিকআপ ভ্যান ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 01:35 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই আবু হানিফ জানান।

নিহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের কালা মিয়ার ছেলে রমজান আলী (৬০), তার ভায়রা আব্দুল গফ্ফার (৬০) ও ভাগ্নি রোজিনা আক্তার (২২)।

প্রত্যক্ষদর্শীদে বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই হানিফ বলেন, বেলা ১২টার দিকে বীরগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী  একটি মিনিবাসের সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই রমজান আলী ও আব্দুল গফ্ফারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোজিনা।”

দুর্ঘটনার পর দুই যানের চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।

তারা একটি বিয়ের দাওয়াতে পিকআপ ভ্যানে করে বীরগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন বলে জানান রোজিনার স্বামী মো. জনি।