২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে শিশুদের সঙ্গে হ্যালো-পুনাকের ঈদ আনন্দ

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সঙ্গে ঈদ আনন্দ অনুষ্ঠান করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক)।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 08:41 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে অনলাইন সংবাদমাধ্যম হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।   

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল- মজার মজার খেলা, বড় পর্দায় শিশুতোষ ছবি দেখা, গান, গল্পবলা ও মেহেদীর রঙ্গে শিশু কিশোরদের রাঙ্গিয়ে তোলা।

এ সময় শিশু-কিশোরদের মাঝে ঈদের নতুন পোশাক, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পুনাকের পক্ষ থেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক নোয়াখালীর সভানেত্রী নাসরিন লায়লা শরীফ।

এছাড়া পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পুনাকের সহ-সভাপতি সাদিয়া রহমান, সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা চাকমা, সদস্য জান্নাতুল ফেরদৌস, স্থানীয় সাংবাদিক আবু নাছের মঞ্জুসহ বিভিন্ন শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।