কুমিল্লায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লা নগরী থেকে অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে নগরের ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড গ্রামার স্কুলের সামনে থেকে আকাশ সরকারকে (২০) আটক করা হয় বলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুর রব জানান।
আকাশ ওই এলাকার ঠাকুরপাড়ার হরিদাস সরকারের ছেলে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদারী ও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
ওসি জানান, ভোরে আকাশের অবস্থানের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
“পরে তার শরীরে তল্লাশি করে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।”
এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
