২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতিতে লবণ বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

রোববার উপজেলার হাতিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি আছাবুর বলেন, ঢাকা থেকে আসা লবণ বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়।

লাশ থানায় রয়েছে বলে জানান তিনি।