২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কিশোরকে নির্যাতন, এসআই প্রত্যাহার

চুরির অভিযোগে ঠাকুরগাঁও শহরে কিশোরকে নির্যাতনের ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগে এক এসআইকে পুলিশ লাইনে প্রত্যার করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 01:39 PM

শনিবার সন্ধ্যায় এসআই সিরাজুদ্দৌলাকে প্রত্যাহার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান।

শনিবার দুপুরে শহরের ‘আমাদের বাজার’ মার্কেটে রমজান আলী (১৬) নামে এক কিশোরকে চুরির অভিযোগ তুলে মারধর করেন স্থানীয় রাসেল ও সুজনসহ কয়েকজন। এ সময় এসআই সিরাজুদ্দৌলা ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান আলীকে মারধরের ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর কারণে তাকে পুলিশ লাইনে প্রত্যার করা হয়েছে।

রমজান আলী জেলা শহরের টিকাপাড়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

রমজানের বাবা হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড় চুরির অপবাদ দিয়ে স্থানীয় রাসেল, সুজন ও তাদের কয়েকজন সহযোগী তার ছেলেকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেছেন।

রাসেল ও সুজন বলেন, শনিবার সকালে তাদের প্যান্ট ও টি-শার্ট চুরি করে পালানোর সময় রমজান আলীকে আটক করা হয়। তাকে মারধর করা হয়নি বলে তারা দাবি করেন।