২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গৃহবধূকে শ্বসরোধে হত্যার অভিযোগ

নীলফামারীর ডিমলায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান ডিমলা থানার এসআই আতিকুর রহমান।

নিহত সুমি আক্তার (২০) উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ও বিন্যাকুড়ি গ্রামের খতিবর রহমানের মেয়ে।

নিহতের বাবা খতিবরের বরাত দিয়ে এসআই বলেন, শুক্রবার দুপুরে সংসার পৃথক করাকে কেন্দ্র করে সুমির সঙ্গে স্বামী, শ্বশুর ও শাশুড়ির ঝগড়া বাধে।

“তারা তিনজন মিলে সুমিকে শ্বাসরোধে হত্যার পর মুখে ও শরীরে কীটনাশক ঢেলে আত্মহত্যার প্রচার চালাচ্ছে বলে সুমির বাবার অভিযোগ।”

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান এসআই আতিকুর রহমান।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।