২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শনিবার বিকালে উপজেলার চারিতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য রেজাউল করিম ভুঁইয়ার বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান ওসি অভিরঞ্জন দেব।

তিনি অভিযোগের বরাত দিয়ে বলেন, গত ২ সেপ্টেম্বর ওই গৃহবধূর পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে গেলে রেজাউল বাড়িতে তাকে একা পেয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করার সময় প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় রেজাউল পালিয়ে যান।

“বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”