২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক খাদে, নিহত ৫

টাঙ্গাইল সদরে বাসের সঙ্গে সংঘর্ষের পর একটি ট্রাক খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2016, 03:21 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাংনা বাইপাস কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান।

তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী একটি বাসের সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“পরে ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় পাঁচটি লাশ উদ্ধার করা হয়।”

জাহাঙ্গীর আলম জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছে। নিহতরা ট্রাকে থাকা একই পরিবারের বলে ধারণা করা হলেও তাদের পরিচয় জানা যায়নি।